পলাশ উপজেলার ঘোড়াশাল শিল্প এলাকার বাংলাদেশ জুট মিল কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ২টায় এই আগুনে কলোনির দোকানে ৮টি দোকানের মালামাল পুড়ে গেছে।
কলোনিতে বসবাসরত বাংলাদেশ জুটি মিলের সিবিএর সভাপতি ইউসুফ আলী জানান, রাত ২ টায় কলোনির লোকজন কাপড়ের একটি দোকানে হঠাৎ করে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে কলোনির লোকজন আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে এ আগুন আশেপাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: জয়পুরহাটে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১
পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম জানান, খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮টি দোকানের মালামাল পুড়ে যায়।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার ধারনা তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
ইত্তেফাক/এমআরএম
