ভারতে নৌকাডুবে ১২ জনের মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

 এএফপি

ভারতের মধ্যাঞ্চলীয় ভূপালে ধর্মীয় অনুষ্ঠানে শুক্রবার সকালে একটি লেকে নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু হয়েছে। নৌকায় থাকা ২০ থেকে ২৫ জন লোক ঐদিন হিন্দু ধর্মাবলম্বীদের মূর্তি ডোবাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহ ছিল গণেশ চতুর্থী উত্সবের সমাপ্তি। এটাকে বিনায়ক চতুর্থীও বলা হয়। উত্সবে জাঁকজমকভাবে সজ্জিত গণেশ মূর্তি পানিতে ডোবানো হয়।