মোহাম্মদ নাসিমের চোখে সফল অস্ত্রোপচার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপির ডান চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির সোবহানবাগে দ্বীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে চার জন চিকিত্সক তার চোখে অস্ত্রোপচারের অংশগ্রহণ করেন। বর্তমানে মোহাম্মদ নাসিম তার ধানমন্ডির বাসভবনে অবস্থান করছেন। চিকিত্সকরা তাকে তিন সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।