জায়নুল আবেদিন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী জায়নুল আবেদিন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার দিবাগত রাতে তিনি ঢাকার বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য সহকর্মী, ছাত্র ও শুভানুধায়ী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েক হাজার মানুষ জানাজায় শরিক হন। জানাজা শেষে তাকে আলীপুর গোরস্থানে দাফন করা হয়।
প্রবীণ এই রাজনীতিবিদ ও শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন বুলবুল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন।
