মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

সৈয়দ মহসীন আলী

প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ১৪ সেপ্টেম্বর শনিবার। এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। কর্মসূচির মধ্যে মৌলভীবাজারস্থ কবরে শনিবার সকালে সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সৈয়দ মহসীন আলীর বাসভবনে মিলাদ ও ফ্রি মেডিকেল ক্যাম্প ও এতিমদের খাবার বিতরণ করা হবে। উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মৃত্যুবরণ করেন।