ঝিনাইদহ-২ আসনে বিএনপি প্রার্থীর কার্যালয়ে দুবৃর্ত্তদের হামলা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:০১

 

ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মজিদের ব্যক্তিগত ব্যবসা কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে অন্তত ৩ জন। রবিবার সন্ধ্যায় শহরের এইচ এস এস সড়কে এ ঘটনা ঘটে।

এম এ মজিদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, 'সন্ধ্যায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে বসেছিলেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তার কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। আহত হয় অন্তত ৩ জন।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, 'খবর পাওয়ার পরই সেখানে পুলিশ পাঠানো হয়। তার আগেই দুর্বৃত্তরা  পালিয়ে যায়। শহরে পুলিশ টহল জোরদার করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু