সাভারে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে আসাদুজ্জামান (৪০) নামের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। রবিবার দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত প্রাইভেটকার চালক আসাদুজ্জামান চাঁদপুর জেলার মতলব থানার বাবুল মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, রবিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় গাবতলী থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ভেতরে থাকা আহত পাঁচ জনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় প্রাইভেটকার চালক আসাদুজ্জামান মারা যান।
আরো পড়ুন: ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় চালক নিহতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসটির চালক জাকির হোসেন বুলবুল (৪৫) ও হেলপার আবেদ আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
ইত্তেফাক/বিএএফ
