গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীর সহড়াতলা সীমান্ত থেকে বৃহস্পতিবার রাতে ২৮২ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার এসআই আব্দুল হান্নান জানান, সহড়াতলা মাদ্রাসাপাড়ার সহিরউদ্দীনের বাঁশবাগানে ফেনসিডিল ও গাঁজা মজুত করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ফেনসিডিল ও গাঁজার সঙ্গে জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।
