১২ নভেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ২৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ এবং ৩ রবিউল আউয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখা সহজ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। কোনো কোনো সহকর্মী শত্রুতাও করতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। পরীক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। বেহাত হওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো পদোন্নতি হতে পারে।
