পাবনায় ধর্ষণ মামলায় আরো এক আসামি গ্রেফতার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

পাবনা প্রতিনিধি

পাবনায় গৃহবধূ ধর্ষণ মামলায় শুক্রবার সকালে আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে ওসমান আলী (৩৫)।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, শহরের সিংগা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর মাধ্যমে মামলার পাঁচ আসামির সবাইকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে রাসেল আহমেদ, শরিফুল ইসলাম ঘন্টু, আলী হোসেন ও সঞ্জু হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, মোবাইলে প্রেমের সূত্র ধরে পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের এক গৃহবধূকে গত ২৯ আগস্ট রাতে ডেকে নিয়ে ধর্ষণ করে রাসেল। তারপর আরো কয়েকজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ঐ গৃহবধূর। গত ৫ সেপ্টেম্বর ঐ গৃহবধূ বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন।