গৌরনদীতে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

'বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি' এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ, মানবন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সাহিদা আকতার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ জলিল,গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন,
নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান, মহিলা বিষয় কর্মকর্তা খালেদা আক্তার, দেশবাংলা হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন সংস্থার নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু।

বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম মুঞ্জু, সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সদস্য প্রভাষক রাজা রাম সাহা, আব্দুস সালেহ মামুন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ এসএম মিজান, প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান প্রমুখ। শেষে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করা হয়।

ইত্তেফাক/নূহু