ইসরাইলের প্রধানমন্¿ী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসিয়াল পেইজের একটি চ্যাটবল বাতিল করেছে সোশ্যা মিডিয়া ফেসবুক কর্তৃপক্ষ। ওই পেইজ থেকে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছিল বলে অভিযোগ আছে। গত বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তারা নেতানিয়াহুর পেইজের স্বয়ংক্রিয় চ্যাট ব্যবস্থা বাতিল করেছেন। এই পেইজটি তার দল লিকুদ পার্টি পরিচালনা করতো। এই পেইজে বিদ্বেষমূলক বক্তব্যের প্রমাণ পাওয়ায় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নেতানিয়াহু এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। - দ্য গার্ডিয়ান
