লোক গানের বিশিষ্ট শিল্পী চন্দনা মজুমদার গান শুনিয়ে মন ভরালেন শ্রোতা দর্শকদের। বাংলাদেশের লোক গানের একজন জনপ্রিয় শিল্পী চন্দনা মজুমদার। গতকাল শুক্রবার ছায়ানট আয়োজিত শ্রোতার আসরে একক সংগীত পরিবেশন করেন তিনি।
ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠান শুরু হয় নবীন দুই শিল্পীর গান পরিবেশনের মধ্য দিয়ে। ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষক সহযোগী মো. মানিক জালালউদ্দিন খাঁর গান ‘প্রাণনাথ ছাড়িয়া যাইওনা মোরে’ এবং ‘ভাবত রঙ্গে এসো আমার সঙ্গে ’ পরিবেশন করেন। এরপর চন্দনা মজুমদার শুরু করেন লালন সাঁইর ‘জগত্ মুক্তিতে ভোলালেন সাঁই’ গান দিয়ে। এরপর ধরেন ‘নিগুম বিচারে সত্য’। এরপর তার জনপ্রিয় গানসহ আরো বেশ কিছু লোকসংগীত পরিবেশন করেন শিল্পী চন্দনা মজুমদার।
