পাহাড়ে ঝুলন্ত ছবি তুলে সমালোচনায় দম্পতি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪২

শুধুমাত্র নজর কাড়তে, আর লাইক কমেন্ট পেতে প্রাণের ঝুঁকি নিয়ে ছবি তোলায় সমালোচনার মুখে পড়েছেন এক দম্পতি। 

ছবিতে দেখা গেছে, মার্কিন দম্পতি কেলি কাস্টলি, আর কোডি ওয়র্কম্যান পাহাড়ের ধারে বিপদজনক অবস্থায় ছবি তুলেছেন। কোডি বসে পাহাড়ের একদম ধারে। আর তার হাত ধরে পাথরের খাঁজে একটি পা রেখে প্রায় শূন্যে ঝুলছেন কেলি। একটু এদিকওদিক হলেই হাত ফসকে পড়তে পারতেন অতল খাদে। এতে তার জীবনাবসান হতেই পারত। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই তারা এই ছবি তুলেছেন প্রশংসা পাওয়ার জন্য। তাতেই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরো পড়ুন: ৮৬ কোটি টাকার লোভ কাল হলো ছাত্রলীগের দুই শীর্ষ নেতার

২৮ আগস্ট ইনস্টাগ্রামে ভ্রমণ বিষয়ক আইডি পজিট্রাভেলিটিতে পোস্ট হয় দম্পতির ছবি। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, ছবিটি পেরুভিয়ান অ্যান্ডিসের লাগুনা হুমন্তে এলাকায় তোলা। 

এই দম্পতির এই ধরনের ফটো সেশন নতুন নয়। এর আগেও তারা এরকম ফটো তুলেছেন। গত এপ্রিল মাসেও তারা এরকম একটি ছবি তুলেছিলেন পুলের কিনারায় দাঁড়িয়ে। 

খবর: এনডিটিভি

ইত্তেফাক/জেডএইচ