ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রওশন আরা (৫৫) নামে এক নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
রওশন আরা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।
আরও পড়ুন: শিবচরে ডেঙ্গুতে প্রাণ হারালেন যুবলীগ নেতা
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস জানান, গত ৮ সেপ্টেম্বর ওই নারী ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে ১০ সেপ্টেম্বর তাকে কুষ্টিয়া হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় ১২ সেপ্টেম্বর সকালে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।
ইত্তেফাক/এমআরএম
