নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বেলাল হোসেন (৪৬) ও সন্ত্রাসী আলা উদ্দিন বোচাকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট এলাকার বীরকোট গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়। সে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত সন্ত্রাসী।এ সময় তার কাছ থেকে একটি এক নলা বন্দুক ও ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।
আরও পড়ুন: লালমোহনে বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ
এদিকে একই উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে র্যাব ১১ এর বিশেষ দল পৃথক অভিযান চালিয়ে দক্ষিণ জনপদের ত্রাস আলাউদ্দিন বোচাকে (৩২) একটি পাইপগান ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ছালা উদ্দিনের ছেলে।
র্যাব-১১ লক্ষ্মীপুর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার নরেশ চাকমা দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
