কিছুদিন আগের কথা। কলেজ থেকে এসে বিছানায় শুয়েছি। খুব দুর্বল লাগছে। ভাবলাম একটু ঘুমিয়ে নিই। এর মধ্যেই জানালা দিয়ে দেখলাম একঝাঁক তরুণী হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে। মনে মনে বললাম, বিয়ে নাকি কারো? সে যাই হোক, আমাকে ঘুমাতে হবে। কিন্তু ঘুম আর হলো কই! যেই ঘুম আসবে আসবে তখনই ইফতি কল করে কান্নাকাটি! ইফতি আমার এলাকার ছোট ভাই, কিন্তু কান্নাকাটির কারণ কী?
কান্না থামাতে বলে জিজ্ঞাস করলাম, ‘কী হয়েছে? কোনো সমস্যা?’
‘ভাই আমাকে বাঁচাও। বিরাট একটা ঝামেলা পাকিয়ে ফেলেছি।’
‘কী ঝামেলা? বলে ফেলো, আমি আছি তো!’
‘ফেসবুকে শুধু একটা পোস্ট দিয়েছিলাম, সবাইকে বিরিয়ানির দাওয়াত রইল, এর পর ১৫ জন মেয়ে একসাথে বাসায় চলে এসেছে! কী করি বলো তো?’
‘কিছু করতে হবে না, পোস্ট এডিট করে লিখে দাও, স্টক থাকা পর্যন্ত। আর দরজায় লিখে দাও স্টক আউট।’
সেবারের মতো ইফতি বেঁচে গিয়েছিল। নয়তো দাওয়াত দিয়ে না খাওয়ানোর দায়ে হয়তো মেডিকেলেই জায়গা হতো ওর।
নাম ও ঠিকানাবিহীন
