ব্রত রায়
কারণ :এক
সকলেই জানি আফ্রিকা জুড়ে পানির অভাব খুব রে
গাছপালা মরে, বন্যপ্রাণীরা পড়ে থাকে মুখ থুবড়ে।
পানি সংকট সামলাতে ওরা হচ্ছে ক্রমশ দক্ষ
ওদের বিদ্যা শিখব আমরা এটা আমাদের লক্ষ্য!
বাংলাদেশেও পানির অভাব হচ্ছে ক্রমশ তীব্র
আফ্রিকা গিয়ে জ্ঞান নিয়ে এলে দোষ হবে তাতে কী, ব্রো?
কারণ :দুই
গরিবের ছেলে দামি ইস্কুলে যায় কি কখনো পড়তে?
অসুবিধা কেন তোমাদের এই সোজা বিষয়টি ধরতে?
যেমন ছাত্র ইস্কুুল ঠিক সেরকম হবে, তাই না?
এইসব নিয়ে আমি কারো আর অযথা তর্ক চাই না।
০০০
আমায়
রেখে
ফেলে
সোহেল রানা
বউ চেয়েছে দুইটা বালিশ
কেনার আগেই আমি
দামটা ভেবেই হইছি পাগল
তাই করি পাগলামি।
কাণ্ড দেখে অবশেষে
বউটি আমার হেসে হেসে
বলল, জানু, শোনো—
বালিশ বাদে পর্দা নিলে
ভালোবেসে আমায় দিলে
আপত্তি নাই কোনো।
এমন কথার সাথে সাথে
জ্ঞান হারিয়ে সেদিন রাতে
গেলাম মেডিকেলে—
পর্দা হাতে বউকে দেখি
সেলফি তোলার কাণ্ড সেকি
আমায় রেখে ফেলে।
