সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট এলাকার বীরকোট গ্রামে অভিযান চালিয়ে বেলাল হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার বীরকোট গ্রামের মৃত সানা উল্ল্যাহ ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২৫০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত আবদুল জব্বারের পুত্র।
র্যাব-১১ সূত্র জানায়, গ্রেফতারকৃত বেলাল হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে। সেনবাগ থানায় দুইটি মামলায় শনিবার দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
