আটোয়ারীতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান একজন ভোটারের ছবি তোলার মধ্য দিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সরকার, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, টেকনিক্যাল এক্সপার্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, টিম লিডার মুহা. ফিরোজ নুর, এনতাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ৩০ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ হবে।