পীরগঞ্জে স্কুলছাত্রী খুন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৪

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

পীরগঞ্জে চন্ডিপুর গ্রামের হিরু মিয়ার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুরভী আকতারের (১২) প্রাইভেট পড়তে এসে আর বাড়ি ফেরা হলো না। গতকাল শনিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে হত্যার শিকার হয় সুরভী।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, স্কুলছাত্রী সুরভীর ঘাড় মটকানো ছিল। তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।