ইতিহাস সংরক্ষণ ও স্বাধীনতা চর্চার স্থান হবে
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স :পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাঘা (রাজশাহী) সংবাদদাতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে এই দেশকে হানাদার মুক্ত করতে যারা ঝাঁপিয়ে পড়েছেন তাদের মাসিক ভাতা বৃদ্ধি এবং সন্তানদের জন্য চাকরির কোটাসহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বানিয়ে সম্মানিত করছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই কমপ্লেক্স হবে ইতিহাস সংরক্ষণ, ধর্ম এবং তরুণ প্রজম্মের জন্য স্বাধীনতা চর্চার স্থান। শনিবার দুপুরে বাঘা উপজেলা সদরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত এক, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার সকালে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শামছু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বড্ডা গ্রামের দাঙ্গাবাজদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এরা হলেন—রবি রহমান, এরশাদ মিয়া, সায়েদুল মিয়া, আলাল, আব্দুর রহিম, শেখ রাকিব, শেখ হোসেন, জাবেদ, শরীফ ও বাবুল মিয়া। হতাহতরা সবাই বড্ডা গ্রামের বাসিন্দা। সরাইল থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত্ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি বলে জানা যায়। সরাইল থানার এস আই রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষের বল্লমের আঘাতে শামছু মিয়ার মৃত্যু হয়েছে।
মুলাদীতে বৃক্ষ রোপণ অভিযান
মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে আউয়াল-সামচুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম সামচুন্নাহার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন আউয়াল-সামচুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান মন্টু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
মাদক সন্ত্রাস প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
স্ব্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে থানা পুলিশের উদ্যোগে শুক্রবার বিকালে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেনের সভাপতিত্বে থানা চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র মো. গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ সালে এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গরিব ও মেধাবী ১৫১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার নেত্রকোনা পাবলিক হলে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দেশ বরেণ্য লেখক অধ্যাপক যতীন সরকার। আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা ফউন্ডেশনের সদস্য এস এম বজলুল কাদের শাহজাহান প্রমুখ।
স্কুলে নিসচার বৃক্ষ রোপণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দক্ষিণাঞ্চল কপিলমুনি শাখার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় উপজেলার গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হাসিনা খানমের সহযোগিতায় শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে ৫০টি বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এইচ এম শফিউল ইসলাম, শিক্ষিকা সুফিয়া খাতুন প্রমুখ।
জেলা রোভারের প্রথম বার্ষিক কাউন্সিল অধিবেশন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ‘জাতি গঠনে রোভারিং’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের প্রথম বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান প্রমুখ। অধিবেশন সঞ্চালনায় ছিলেন শিবগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও জেলা রোভারের সহকারী কমিশনার মো. সাইদুর রহমান।
স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে শুক্রবার নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম কনের বাড়িতে গিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করেন। এ সময় নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খোকন, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা শিক্ষার মানোন্নয়নে জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের অডিটোরিয়ামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. মুসার সভাপতিত্বে সমাবেশে বিশষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক শওকত আলী মন্টু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু প্রমুখ।
মুলাদীতে বৃক্ষ রোপণ অভিযান
মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে আউয়াল-সামচুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার বৃক্ষ রোপণ অভিযান শুরু হয়েছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম সামচুন্নাহার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন আউয়াল-সামচুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ মন্টু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বিএনসিসির ব্যাটালিয়ন ক্যাম্পিং সমাপ্ত
কুবি সংবাদদাতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্ট ৯ নম্বর ব্যাটালিয়নের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠান হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ক্যাম্প শেষ হয়। গত ৮ সেপ্টেম্বর এ ক্যাম্পিং শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদ জি., ক্যাম্প ও. আই. সি. মেজর শিব্বির আহমেদ বিপু, বিএনসিসির সেকেন্ড লে. ড. শামীমুল ইসলাম প্রমুখ।
কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা শ্রীপুর থানা পুলিশের আয়োজনে শনিবার থানা চত্বরে কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর থানার ওসি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ।
বাউল কবি ও সাধক রশিদ উদ্দিন
স্মরণে আলোচনা সভা
নেত্রকোনা প্রতিনিধি প্রখ্যাত বাউল কবি ও সাধক, পালাগানের স্রষ্টা রশিদ উদ্দিন স্মরণে তার জীবন এবং কর্ম নিয়ে শুক্রবার বিকালে নেত্রকোনায় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। নেত্রকোনা কবি রশিদ উদ্দিন স্মরণ উত্সব কমিটির উদ্যোগে পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামে কবির বাড়ির আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। কমিটির আহ্বায়ক আনোয়ার জাহান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।
