যাত্রাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার তিন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নূরুল আমিন ওরফে মিজান, মিজানুল হক ওরফে মিজান ও মো. এরশাদ। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার বিকালে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-দক্ষিণ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। শনিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার হতে ইয়াবা ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।