মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে হিলারি!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৪৭

ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়েতে যোগ দিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শনিবার যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে দিল্লিতে ইশার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। খবর ভারতীয় গণমাধ্যম বিজনেস টুডে’র।

ভারতের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে । মুকেশ ও নীতি আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে বিশাল রাজকীয় আয়োজনে শুরু হয়েছে। ১২ ডিসেম্বর বিয়ের মূল অনুষ্ঠান হবে। তবে গত শুক্রবার থেকে শুরু হয়েছে  বিভিন্ন আনুষ্ঠানিকতা।

বিয়েতে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি উড়ে আসার পর সাবেক মার্কিন ফার্স্ট লেডিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মুকেশ ও নিতা আম্বানি।

বিয়েতে বলিউডের অনেক তারকাও রয়েছেন। ক্রিকেট তারকা থেকে বলিউড তারকা এবং ব্যবসায়ীরাও ছিলেন। শচীন টেন্ডুলকার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, ক্যাটরিনা কাইফ, আমির খান, সালমান খান, করণ জোহর, বরুণ ধাওয়ান, নবদম্পতি নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া, জাহ্নবি কাপুর, জহির খান ও তার স্ত্রী সাগরিকা, ঐশ্বরিয়া রায়সহ বচ্চন পরিবারের অনেকেই এসেছেন।

আরও পড়ুনঃ রংপুরে ফখরুল ও দুলুর কুশপুত্তলিকা দাহ করেছেন বিক্ষুদ্ধ বিএনপি

১২ ডিসেম্বরের মূল অনুষ্ঠানে অরিজিত সিং ও এ আর রহমানের মতো তারকারা উপস্থিত থাকবেন। আর ওই অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স করবেন প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান। আর বিয়ের অনুষ্ঠান হবে মুম্বাইয়ে আম্বানিদের বাড়ি আনতিল্লাতে। আর অতিথিদের জয়পুর থেকে উদয়পুরের আনার জন্য বিশেষ বিমানেরও ব্যবস্থা করা হয়েছে।

ইত্তেফাক/টিএস