খুলনায় এক হাজার ১৬৯ জন ডেঙ্গু আক্রান্ত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১

খুলনায় এক হাজার ১৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১১ জন। বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন ৯২ জন। রবিবার দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভায় খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান এ তথ্য জানান। 

তিনি আরো বলেন, খুলনা জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে। এ রোগের বিস্তার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আক্রান্ত রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া আগামী ১ থেকে ৬ অক্টোবর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

আরো পড়ুন: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ ফওজিয়া

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।  

সভায় শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক জানান, মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনায় ১০টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ