তা র কা ব চ ন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

ফেলুদ চরিত্রে দেখার সুযোগ আছে। কিন্তু কবে হবে সেটা জানা নেই। কারণ জটায়ুকে পাওয়া যাচ্ছে না। জটায়ু ছাড়া ফেলুদার ছবি হয় না। কারণ তোপসে আর ফেলুদা ভীষণ সিরিয়াস হয়ে আছে, যা দেখে লোকের ভালো লাগবে না। কারণ সব ক’টা গল্পেই কে দোষী তা শেষে গিয়ে বোঝা যায় বইতে। কিন্তু সিনেমায় থ্রিলার ফরমেটে করা হয়। আগে থেকেই বলে দেওয়া হয় কে দোষী। ফেলুদা তাকে কীভাবে ধরলো। না হলে মূল্য থাকে না। এমন গল্পে জটায়ু থাকাটা খুব প্রয়োজনীয়। ফলে জটায়ুকে খুঁজে না পাওয়া পর্যন্ত ছবি হবে না। ততদিনে আমি আর ফেলুদা করতে পারব কি-না জানি না। তবে আশা রাখছি করতে পারবো। চুলটাকে একটু কালো করতে হবে। ভুড়িটা কমাতে হবে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। তাহলেই আমি ফিরবো। ফেলুদা সবসময় মেরুদণ্ড সোজা করে বসবে, পায়ের ওপর পা আড়াআড়ি করে তুলবে, কথা বলার আগে সোজা চোখের দিকে তাকাবে। প্রচুর চা পান করবে, সঙ্গে থাকবে চানাচুর। কড়া পাকের সন্দেশ, খয়ের ছাড়া মিষ্টি পান খুব পছন্দ তার। ভালো রবীন্দ্রসংগীত গাইতে জানেন। আর বাংলা, হিন্দি আর ইংরেজি ভাষায় ভীষণ পারদর্শী।

 

সিনেমায় বর্তমানে ফেলুদার উপস্থাপন প্রসঙ্গে

কলকাতার গুণী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী