স্পোর্টস রিপোর্টার
এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ নারী হকিতে বাংলাদেশ ২-৪ গোলে চাইনীজ তাইপের বিপক্ষে হেরে অভিযান শেষ করেছে। গতকাল সিঙ্গাপুরে শেষ ম্যাচ ছিল তাইপের বিপক্ষে। ৬ দলের মধ্যে পঞ্চম স্থান নিয়ে আজ ঢাকায় ফিরছে বাংলাদেশ। গতকাল দুপুরে তাইপের বিপক্ষে শেষ খেলায় পিছিয়ে থাকা জুনাইনা ফেরদৌসের গোলে সমতা আনলেও বাংলাদেশ আর দাঁড়াতে পারেনি। আরো তিন গোল হজম করে। জুনাইনা ফেরদৌস দ্বিতীয় গোল করেন হার বাঁচাতে পারেননি। প্রথম ম্যাচে ০-৩ গোলে সিঙ্গাপুরের কাছে হার, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারায়, হংকংয়ের কাছে ১-০, উজবেকিস্তানের কাছে ৬-০ গোলে হারে বাংলাদেশ।
