মুস্তাফা মাসুদ
[রেজাউদ্দিন স্টালিনের ছড়া ‘নিষিদ্ধ পণ্য’ পড়ে]
বুকের ভেতর আগুন জ্বলে তাদের,
আগুন দিয়ে জ্বালাওপোড়াও
খেলতামাশা যাদের।
চায় না তারা আগুন নিভুক ঘরের,
হয় না যেন কক্ষনো শেষ
কাইজ্যা-ফ্যাসাদ চরের।
মনমাতানো পূর্ণচাঁদের হাসি,
তাদের চোখে শুধুই যেন
আগুন রাশি রাশি।
তাদের মাঠে ফলবে যখন ধান,
পোষা পাখি গাইবে যখন গান,
তখন শুধুই নিভবে আগুন তাদের,
আগুন দিয়ে জ্বালাওপোড়াও
ভ্রান্ত নীতি যাদের।
