সোনালী ব্যাংকর নতুন জিএম এ টি এম একরামুল হক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮

সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এ টি এম একরামুল হক সম্প্রতি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস রংপুরে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি প্রধান কার্যালয়ের গভ. অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের বিভাগীয় প্রধান (ডেপুটি জেনারেল ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে দেশের বৃহত্তম ব্যাংক সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে প্রাণিবিদ্যা বিভাগ হতে বিএসসিসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। -প্রেস বিজ্ঞপ্তি