ব্রিটিশ রাজপ্রাসাদ থেকে স্বর্ণের কমোড চুরি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

ব্রিটেনের ব্লেনহেইম রাজপ্রাসাদ থেকে ১৮ ক্যারেট স্বর্ণের একটি কমোড চুরি হয়েছে। রাজপ্রাসাদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, কমোডটির বাজারমূল্য অন্তত পাঁচ থেকে ছয় মিলিয়ন ডলার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজপ্রাসাদে অনুষ্ঠিত একটি প্রদর্শনী থেকে এই চুরির ঘটনা ঘটে। 

টেমস ভ্যালি পুলিশের গোয়েন্দা কর্মকর্তা জেস মিলনেই বলেন, ১৮ ক্যারেট স্বর্ণের মূল্যবান এই চুরি যাওয়া শিল্পটি রাজপ্রাসাদে একটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৬৬ বছরের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ইতালিয়ান শিল্পী মউরিজিও ক্যাটেলান কমোডটি তৈরি করেছিলেন। টয়লেটটি সক্রিয় ছিল বলে তুলে ফেলায় প্রাসাদের কিছু ক্ষতি হয়েছে এবং অনেক অংশ পানিতে ভেসে গেছে। টয়লেটটি এখনও উদ্ধার করা যায়নি।  

আরও পড়ুন: গভীর নলকূপে সংযোগ দিতে কর্তৃপক্ষের ‘অভ্যন্তরীণ জটিল সমস্যা’

প্রাসাদের তত্ত্বাবধায়ক মি হেয়ার চুরি যাওয়া প্রসঙ্গে বলেন, যা ঘটার তা ঘটে গেছে। আমাদের প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

ইত্তেফাক/মিশু/অনি