বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৯ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল রবিবার প্রকাশ করা হয়েছে। এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষ মিলে পরীক্ষায় মোট ১ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে দ্বিতীয় বর্ষে চূড়ান্ত পরীক্ষায় মোট ৭০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪ হাজার ২৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাশের হার শতকরা ৪৮ দশমিক ৩৭ ভাগ।
কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৬৪০ জন ‘এ’, ৪ হাজার ২২৮ জন ‘এ(-)’, ১২ হাজার ২৭৯ জন ‘বি’, ১৪ হাজার ১৪১ জন ‘সি’ এবং ২ হাজার ৯৬৩ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৪২৫ জন ছাত্র অর্থাত্ শতকরা ৪৫ দশমিক ৫৮ ভাগ এবং ১৬ হাজার ৮২৬ জন ছাত্রী অর্থাত্ শতকরা ৫১ দশমিক ৬৪ ভাগ। একইসঙ্গে ৭৭ হাজার ৮৪৯ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীদের (GPA) bou.ac.bd এবং Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example ১৩০১১৮১০০০১) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে। রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
