আজ থাইল্যান্ডে কিশোর ফুটবলারদের প্রথম ম্যাচ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:১৬

স্পোর্টস রিপোর্টার

উয়েফার সহযোগিতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্ট থাইল্যান্ডের শহর বুরিরামে গতকাল শুরু হয়েছে। অনূর্ধ্ব-১৫ বয়সের ছেলে এবং মেয়েদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় মেয়েদের ফুটবল শুরু হয়েছে গতকাল। আজ হতে ছেলেদের ফুটবল শুরু হবে। বাংলাদেশের কিশোর ফুটবলাররা আজ প্রথম ম্যাচে ইউরোপের দল সাইপ্রাসের মুখোমুখি হবে। থাইল্যান্ড সময় বিকাল ৪টায় খেলা।

ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের কোচ পারভেজ বাবু জানিয়েছেন বাংলাদেশের চোখে সবচয়ে কঠিন ম্যাচ হবে এটি। সাইপ্রাস সম্পর্কে তার জানা নেই। তারা কেমন দল দেখা হয়নি। শক্তির বিচারে সাইপ্রাস অনক এগিয়ে। তবে থাইল্যান্ড এবং মালদ্বীপকে নিয়ে কিছুটা আশা বাংলার কিশোর ফুটবলারদের।

বাংলাদেশ দল ১২ ডিসেম্বর থাইল্যান্ড ও ১৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে খেলবে ।   

থাইল্যান্ড ফুটবল সংস্থা এবং উয়েফার সহযোগিতায় এ আয়োজনে উয়েফা হতে সাইপ্রাস, এএফসি হতে বাংলাদেশ এবং মালদ্বীপ এবং স্বাগতিক হিসেবে থাইল্যান্ড খেলছে। বাংলাদেশ এবারই প্রথম টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে।