চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী ভেলাবাইচ। শনিবার বিকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা কামারবিলে মহেলা গ্রামবাসীর আয়োজনে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজাহার আলী সরকার। রবিবার বিকালে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য পিন্টু, আ. হালিম মাস্টার, আনোয়ার পারভেজ মধু প্রমুখ।
