চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল, সম্পাদক বকুল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:২০

চুয়াডাঙ্গার ঢাকাস্থ সাংবাদিকদের সংগঠন ‘চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ গত শুক্রবার সকালে রাজধানীর রমনা চায়নিজ রেস্টুরেন্টে এক বিশেষ সভায় তাদের প্রথম কমিটি গঠন করেছে। সভাপতি পদে এনামুল হক (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও বকুল আহমেদ (সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির সহ-সভাপতি পদে নাজমুল লিখন (বাংলাদেশ পোস্ট), যুগ্ম-সাধারণ সম্পাদক এসকে লিটন (মাইটিভি), সাংগঠনিক সম্পাদক জুলহাস কবীর সুজন (আরটিভি), কোষাধ্যক্ষ ?হারুন অর রশীদ (প্রথম আ?লো), দপ্তর সম্পাদক নূহু আব্দুল্লাহ (ইত্তেফাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরদৌসি যুঁথী (জাগো নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনজাম খালেক (এসএ টিভি), কল্যাণ সম্পাদক পদে সাইফুল ইসলাম রনি (ডিবিসি নিউজ) এবং আরো ৩ জন সদস্য নির্বাচিত হন। - প্রেস বিজ্ঞপ্তি