নরসিংদী আদালতে দুটি সফটওয়্যার উদ্বোধন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

নথির ডিজিটাল ইনডেক্স হবে

নরসিংদী প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিচারিক সেবা দ্রুতিকরণের পদক্ষেপ হিসেবে জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নরসিংদীর রেকর্ড রুমের রেকর্ডের তালিকা নথিভুক্ত করতে দুটি সফটওয়্যার গতকাল সোমবার উদ্বোধন করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) মো. জুয়েল রানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শরমিন জাহান প্রমুখ।