লালপুর (নাটোর) সংবাদদাতা
মজুরি বৃদ্ধির দাবিতে রবিবার মানববন্ধন ও একঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আটটি কৃষি ও বাণিজ্যিক খামারের শ্রমিকরা। শ্রমিকরা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নির্ধারিত মজুরি ২৫০/২৬০ টাকার পরিবর্তে সরকারি কৃষি শ্রমিকদের মতো দৈনিক মজুরি চারশ’ টাকা করার দাবি জানান।
নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (খামার) ইমতিয়াজ হোসেন বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে করপোরেশন তাদের মজুরি বৃদ্ধি করেছে। তারপরেও তারা সরকারি কৃষি শ্রমিকদের মতো মজুরির দাবিতে আন্দোলন করছে।
