চাকরির সুযোগ পাট গবেষণা ইনস্টিটিউটে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৮

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত জেলা ও পদের বিপরীতে আবেদন করতে পারবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা।   বৈজ্ঞানিক কর্মকর্তা :এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে বিএসসি (কৃষি), বিএসসি (টেক) পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তদের ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
বৈজ্ঞানিক সহকারী : এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস হতে হবে। এ ছাড়া বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ১১ হাজার থেকে ২৬ হাজার ৬৮০ টাকা হারে বেতন পাবেন নিয়োগপ্রাপ্তরা।
অডিটর :এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। এ ছাড়া প্রার্থীদের মাইক্রোসফট অফিসে ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ২০ ও ৩০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
গাড়িচালক :গাড়িচালক হিসেবে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে নিয়োগ পেতে চাইলে প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ ভারী ও হালকা যান চালানোর লাইসেন্সসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
ল্যাবরেটরি সহকারী :ল্যাবরেটরি সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের আট হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
বীমার :বীমার হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে সংশ্নিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসহ ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
নিরাপত্তা প্রহরী : এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে সংশ্নিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসহ পঞ্চম শ্রেণি পাস হতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
পরিচ্ছন্নতা কর্মী :এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে সংশ্নিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসহ পঞ্চম শ্রেণি পাস হতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স ১৬ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া :উল্লিখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রার্থীকে http://bjri.teletalk.com.bd 
ঠিকানায় প্রবেশ করে চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি এসএমএস করে পাঠাতে হবে। পরীক্ষার সময়, তারিখ ও স্থান প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদন করতে পারবেন : অনলাইনের মাধ্যমে ১৬ সেপ্টেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।