কচুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪০

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের কচুয়ার দক্ষিণ মাঝিগাছা গ্রামে দুলাল মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় ওই ব্যবসায়ী পার্শ্ববর্তী নন্দনপুর বাজার থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে পৌঁছলে এ ঘটনা ঘটে।

আহতের পুত্র সালমান হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় একই গ্রামের ২-৩ জন সন্ত্রাসী আমার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সাথে থাকা নগদ টাকা পয়সা নিয়ে যায়। এসময় তার ডাক চিত্কারে স্থানীয়রা ছুটে এসে মারাত্মক মুমূর্ষু অবস্থায় আহত দুলাল মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।