নকশীকাঁথা শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন কারা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?

ক. নবাব সিরাজউদ্দৌলা

খ. ফখরুদ্দিন মোবারক শাহ

গ. নবাব আলিবর্দি খাঁ

ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি

২ শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাত্স্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন—

i. দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত

ii.  বড়মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত

iii. শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii  

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

৩. কাশিমবাজারে কীসের ফ্যাক্টরি ছিল?

ক. সিল্কের                 খ. পাটের

গ. তাঁতের                 ঘ. বস্ত্রের

৪. ১৪৯৮ খ্রিষ্টাব্দে ভাস্কো-ডা-গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। তিনি কোন দেশের নাগরিক ছিলেন?

ক. ফরাসি                         খ. পর্তুগিজ

গ. স্পানিশ                        ঘ. চৈনিক

৫. অবস্তুগত সংস্কৃতির উপাদান কোনটি?

ক. ঘরবাড়ি                  খ. আসবাবপত্র

গ. উত্পাদন                       ঘ. সংগীত

৬. কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল?

ক. হিন্দু খ. খ্রিষ্টান গ. মুসলমান   ঘ. বৌদ্ধ

৭. কোন গান গ্রামের হিন্দু ও মুসলমান সকলেই গেয়ে থাকে?

ক. বাউল                  খ. কীর্তন

গ. জারিসারি             ঘ. পালা

৮. নকশীকাঁথা শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন কারা?

ক. স্বেচ্ছাসেবী সংগঠন

খ. দরিদ্র নারীরা

গ. সরকারি পৃষ্ঠপোষকতা 

ঘ. শিল্প প্রতিষ্ঠান

৯. ‘মানুষের পাঁচটি ইন্দ্রিয়’— লুইপা এই ইন্দ্রিয়গুলোকে বলেছেন

ক. তরু খ. স্তম্ভ    গ. খুঁটি      ঘ. ডাল

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মহসিন বাবা-মায়ের প্রচেষ্টায় নিয়মিত পড়াশুনা করে। সে এখন আবৃত্তি দলের সদস্য হয়ে কাজ করছে। মা লক্ষ করলেন যে সে এখন পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করছে।

১০. মহসিনের পরিবর্তনে কোন প্রক্রিয়াটি কাজ করেছে?

ক. সামাজিকীকরণ              খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক                      ঘ. পারিবারিক

১১.উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি-

i. সমাজের নিয়ম পালনে অভ্যস্ত হয়ে গড়ে উঠে

ii. সঠিক আচরণ করতে শিখে             

iii. সুনাগরিক হয়ে গড়ে উঠে

নিচের কোনটি সঠিক?

ক. i   খ. ii          গ. iii        ঘ. i ও ii

১২.প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি মনের কোনটি প্রকাশ করে?

ক. স্বাধীনতা  খ. সুখ গ. দুঃখ ঘ. উল্লাস

১৩. কার আকর্ষণ শিশুর কাছে অপ্রতিরোধ্য?

ক. পিতা খ. মাতা গ. বন্ধু     ঘ.  ভাই

১৪. রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি কোথায় লিপিবদ্ধ করা আছে?

ক. সংবিধানে      খ. স্বাধীনতা সনদে

গ. আইনগ্রন্থে ঘ. সরকারি দলের গঠনতন্ত্রে

১৫.এক কক্ষ বিশিষ্ট আইনসভার দেশ কোনটি?

ক. ভারত                           খ. যুক্তরাষ্ট্র

গ. যুক্তরাজ্য                       ঘ. বাংলাদেশ

১খ,২গ,৩ক,৪খ,৫ঘ,৬গ,৭ক,৮খ,৯ঘ,১০ক১১ঘ,১২ক,১৩গ,১৪ক,১৫ঘ