প্রাথমিক দলে সবুজ ও পাপ্পু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

বিশ্বকাপ বাছাই

কাতার ও ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ ও গোলরক্ষক পাপ্পু আহমেদ। বিডিনিউজ এ তথ্য জানায়।

বাংলাদেশ ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর পাঁচ দিন পর ভারতের বিপক্ষে খেলতে যাবে জামাল ভুঁইয়ারা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রাথমিক দল ঘোষণা করে। কাতার ও ভারত ম্যাচের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর ক্যাম্প শুরু হবে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রাথমিক দলে থাকলেও ২৩ জনের চূড়ান্ত দলে ছিলেন না গোলরক্ষক মাজহারুল ইসলাম হীমেল, ডিফেন্ডার নুরুল নাঈম ফয়সাল ও মনজুরুর রহমান মানিক। এই তিন জনের মধ্যে হীমেল ও ফয়সাল এবার প্রাথমিক দলেও ঠাঁই পাননি। প্রাথমিক দল :আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, পাপ্পু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, মনজুরুর রহমান মানিক, ইয়াসিন খান, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, মাশুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।