নোয়াখালী প্রতিনিধি
জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল রবিবার থেকে ১৫ দিনব্যাপী শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয়ী মেলা। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তন্ময় দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ইলিয়াস শরীফ বিপিএম, পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহে আলম ও জেলা মুক্তিযুদ্ধ সংসদের ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজয় মেলার উদযাপন কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। মেলায় প্রতিদিন মুক্তিযুদ্ধের ওপর আলোচনা সভা, নাটক, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন পণ্যের শতাধিক স্টল বসে।
