ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
রবিবার সকালে যশোর-বেনাপোল রেলপথের লাউজানী নামক স্থানে বেনাপোলগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, অজ্ঞাতপরিচয় পাগল কয়েক দিন ধরে উক্ত এলাকায় চলাফেরা করছিল। রবিবার সকালে উক্ত স্থানে তার ছিন্নবিছিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়। খুলনা রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে খুলনা রেলওয়ে থানায় মামলা হয়েছে।
