ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারের সেতুতে স্টিলপ্লেটগুলো উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঢাকা থেকে সিলেটগামী ভারী যানবাহনসহ যাত্রীবাহী গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে। এ বিষয়ে স্থানীয় পত্রপত্রিকা ও গণমাধ্যমে প্রচারিত হলেও বিশেষ কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি। দ্রুত এই ঝুঁকিপূর্ণ সেতুটি আশু সংস্কারের জন্য স্থানীয় সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি?
মো. আজিজুর রহমান আজিজ, নবীগঞ্জ, হবিগঞ্জ
