জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরে নিরাপদ সড়ক ও যানজট মুক্ত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত, প্রকৌশলী গোলাম সারোয়ার প্রমুখ। মতবিনিময় সভায় নিরাপদ সড়ক ও যানজট মুক্ত পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
