ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত এক ঘণ্টা পর সচল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের কেওয়াটখালী লেবেল ক্রসিংয়ে মঙ্গলবার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধের এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।

ময়মনসিংহের স্টেশন সুপার জহিরুল ইসলাম জানান, আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলা ১১টার দিকে ময়মনসিংহের কেওয়াটখালী লেবেল ক্রসিংয়ে একটা বগি লাইনচ্যুত হয়। ঘণ্টাখানেক চেষ্টায় লাইনচ্যুত? বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।