চাটমোহরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে মঙ্গলবার এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মৃত শেফালী খাতুন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফরিদ আলীর স্ত্রী। পারিবারিক কলহের কারণে গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. স ম বায়েজিদ জানান, শেফালীকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইউডি মামলা হয়েছে।