বাল্যবিয়ের দায়ে বরসহ তিন জনের জেল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে কালিয়ার এক স্কুলছাত্রী। বাল্যবিয়ের আসর থেকে বরসহ তিন জনকে আটকের পর ১৫ দিন করে জেলের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে সংগঠনের অপরাধে তাদের দণ্ডাদেশ দেন।

পুলিশ জানায়, উপজেলার চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামের আলী আকবর শেখের ছেলে মো. রাসেল শেখের (২৫) বিয়ের দিন ধার্য ছিল সোমবার।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেছেন, সাজাপ্রাপ্তদের রাতেই নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়।