কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে রবিবার সকালে মিনার হোসেন (৩১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত মিনার শেরপুর জেলার, ঝিনাইগাতি উপজেলার, দক্ষিণ ডেপলাই গ্রামের ওসমান গনির ছেলে। সে উপজেলার হরিণহাটি এলাকায় মান্নানের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করে।
জানা যায়, নানা কারণে স্ত্রী রুবি আক্তারের সাথে স্বামী মান্নানের প্রায়ই কলহ হতো। রবিবার সকালে স্ত্রী কারখানায় কাজে যাওয়ার পর স্বামী মান্নান ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সানোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
