মুন্সীগঞ্জে আয়কর জরিপ কার্যক্রম উদ্বোধন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪

মুন্সীগঞ্জে আয়কর জরিপ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় করদাতাদের সঙ্গে মতবিনিময় সভাও হয়। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার  সভাকক্ষে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার মো. নাজমুল করিম। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরিফুর রহমান। কর অঞ্চল নারায়ণগঞ্জের যুগ্ম কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ) মির্জা মোহাম্মদ মামুন সাদাতের সভাপতিত্বে ও হুমায়ন ফরিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী কর কমিশনার শেখর চন্দ্র সরকার, উপ-কর কমিশনার মো. সাজিদুল ইসলাম প্রমুখ।