স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মনসুর রহমান এই অভিযোগ অস্বীকার করেছেন। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রবিবার বিকেলে নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় এই ঘটনা ঘটে।
